×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-৩১
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জসলিনের বিয়েতে ‘কন্যাদান’ করতে চাইলেন অনুপ
বিনোদন ডেস্ক:-জসলিন মাথারুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবার শিরোনামে সঙ্গীতশিল্পী অনুপ জালোটা। নিজের থেকে অর্ধেকেরও কম বয়সী বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই লাইমলাইটে ৬৫ বছরের এই শিল্পী। এ বার জসলিনের বিয়েতে ‘কন্যাদান’ করতে চাইলেন তিনি। বললেন, ‘‘জসলিনের বাবা কেশর আমার প্রিয় বন্ধু। ওঁর বিয়েতে কন্যাদান করব আমি। আমার সঙ্গে কথা হয়েছে ওঁদের।’’ পাশাপাশি শিল্পী জানালেন, মাথারু পরিবারের সঙ্গে কোনও রকম ভুল বোঝাবুঝি নেই আমার। অনুপ জানিয়েছেন, বিগ বস হাউস জসলিনকে ডেকেছে, এটুকুই তিনি শুধু জানতেন। আর গানের জগতে মাথারু পরিচিত মুখ। জসলিন তাকে বলেছিলেন, ‘বিচিত্র জোড়ি’ হিসাবে দু’জনকে ডাকা হচ্ছে বিগ বসে। গুরু-শিষ্য হিসাবে তাঁরা যেতেই পারেন। তখনও তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। পরে অনুপ ওই শো’তে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। অনুপ আরও জানান, সলমন খানের বিগ বস হাউসে এত শৃঙ্খলাপরায়ণ জীবন দেখে অত্যন্ত খুশি তিনি। তবে প্রথমে নাকি কিছু জানতেন না এই শোয়ের নিয়মের বিষয়ে। পরে তিনি জানতে পারেন, ‘লভ জোড়ি’ হিসাবে ডাকা হচ্ছে তাঁদের। বিগ বস হাউসে গিয়ে তাদের অন্য ভাবে পরিচয় দেওয়া হয়েছিল। তবে জসলিন অত্যন্ত স্নেহের পাত্রী। তাই বিয়েতে পিতার দায়িত্ব পালন করবেন তিনি। জসলিনের বাবাই তাঁকে সেই দায়িত্ব দিয়েছেন। অনুপের দাবি, মাথুর পরিবারের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন তিনি। তাই গুরু হিসাবেই স্নেহের পাত্রীর বিয়েতে কন্যাদান করতে ইচ্ছুক। যদিও বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি অনুপ ও জসলিনের অত্যধিক যত্নশীল ব্যবহারও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছিল। বাদও পড়েছেন তাঁরা সলমন খানের বিগ বস হাউস থেকে।জসলিনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? অনুপের দাবি, ‘‘ও আমার স্নেহের পাত্রী। আমাদের সম্পর্ক ভালবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনও কোনও শারীরিক সম্পর্ক ছিল না। জসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু মাত্র সঙ্গীতকে ঘিরেই।’’এর আগে যদিও মডেল আনীশা সিংহ দাবি করেছিলেন, ‘‘একবার তাঁরা একে অপরের উপর চিৎকার করছিল। তাঁদের এ রকম ভাবে আগে কখনও দেখিনি। কারণ, জসলিন দাবি করছিল, ও অন্তঃসত্ত্বা। আর অনুপের অসাবধানতাই নাকি এর জন্য দায়ী।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat