×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-২০
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষেপনাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রধান পরীক্ষা এবং উদ্বোধন কেন্দ্র বন্ধ করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া
আন্তর্জতিক ডেস্ক:-ক্ষেপনাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রধান পরীক্ষা এবং উদ্বোধন কেন্দ্র বন্ধ করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এই তথ্য জানিয়েছেন। এছাড়া একটি পরমাণু কেন্দ্রও বন্ধ করতে রাজি হয়েছেন কিম। খবর বিবিসি’র
প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হয়েছেন। কিম জং উন উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এছাড়া কিম ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনিই প্রথম উত্তর কোরীয় নেতা হবেন যিনি সিউল সফরে যাবেন। দুই নেতা সম্মত হয়েছেন যে, উত্তর কোরিয়া স্থায়ীভাবে ক্ষেপনাস্ত্র পরীক্ষা এবং উদ্বোধনের মূল কেন্দ্র ‘টনচং’ বন্ধ করে দেবে। সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের সামনেই এই কেন্দ্র বন্ধ করা হবে। এখান থেকেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল কিম জং উনের সরকার। ২০১২ সাল থেকে এটি মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।উত্তর কোরিয়া ‘ইয়ংবিয়ং’ নামের একটি পরমাণু কেন্দ্রও বন্ধ করতে রাজি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নেয় তাহলেই এটি বন্ধ করবেন কিম জং উন। বর্তমানে পিয়ংইয়ংয়ে তিন দিনের সফরে আছেন প্রেসিডেন্ট মুন। গত এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণের কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করলেন। গতকালের বৈঠকে তারা দ্বিপাক্ষিক কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল এক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। চীনও দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat