×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৭
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের জন্ম নেওয়া বাংলাদেশী শরণার্থীদের নাগরিকত্ব দেবে পাকিস্তান
প্রবাস ডেক্স:-পাকিস্তানের জন্ম নেওয়া বাংলাদেশ ও আফগান বংশোদ্ভূত সকল শরণার্থীদের নাগরিকত্ব দেবে পাকিস্তান সরকার। রবিবার এক ঘোষণায় একথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জন্মসূত্রে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া বিশ্বজুড়ে একটি প্রতিষ্ঠিত চর্চা বলে জানান ইমরান খান। তিনি বলেন, যেসব আফগান ও বাংলাদেশী শরণার্থীর শিশুদের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে হয়েছে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। রবিবার সিন্ধ প্রদেশ পরিদর্শনের সময় এক ঘোষণায় একথা বলেন তিনি।
তিনি বলেন, শরণার্থীরা ভাল বৈধ চাকরী না পাওয়ার কারণেই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে বাধ্য হয়। সিন্ধ শহরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই মেট্রোপলিসে বসবাসকারী অনিবন্ধিত বাংলাদেশী ও আফগান শরণার্থীদের জন্য কোন সামাজিক নিরাপত্তা সিস্টেম নেই। তারা পরিচয়পত্র পাচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না। আর এজন্য তাদেরকে চাকরী দেওয়া হয় না।
পাক-প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি করেন যে, তিনি তার কর্মীদের কোন বিলম্ব ছাড়াই তার কর্মচারীদের শরণার্থীদের জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরির নির্দেশ দেবেন।
উল্লেখ্য, আফগানিস্তানে কয়েক লাখ বাংলাদেশী ও আফগান শরণার্থী বসবাস করে। -ট্রিবিউন, ডন ও টোলো নিউ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat