×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি:-অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাদুকা ও চামড়া পণ্যের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এর অংশ হিসেবে ইতিমধ্যে শিল্পনগরীর স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে। বিসিক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এ কথা জানান। আজ শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় ক্লাস্টারভিত্তিক শিল্প কারখানায় ঋণ সুবিধা বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্পে প্রণোদনা প্রদান, জাহাজ নির্মাণ শিল্পের প্রসার, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় আগামী এক মাসের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পনীতিমালার খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি দেশব্যাপী টেকসই ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাত বিকাশের লক্ষ্যে বিসিকের আওতায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। বিসিক ইতোমধ্যে ২৪ ঘন্টার মধ্যে ক্ষুদ্র শিল্পের নিবন্ধন সেবা চালু করেছে বলে সভায় জানানো হয়। সভায় জেলাভিত্তিক কাঁচামাল সম্ভাবনার ওপর প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিসিককে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিসিকের অদক্ষ জনবল পরিবর্তন করে দ্রæত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়। শিল্পমন্ত্রী নিরবচ্ছিন্ন খাদ্য উৎপাদনের স্বার্থে বিসিআইসি’র সার কারখানাগুলোতে নিয়মিত গ্যাস সরবরাহের ওপর সভায় গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প-কারখানায় গ্যাস সংযোগ বন্ধ না করে সিস্টেম লস কমানোর ওপর নজর দিতে হবে। তিনি গৃহস্থালি ও পরিবহণে জ্বালানি হিসেবে সিলিন্ডার ও এলএনজি ব্যবহার করে শুধুমাত্র শিল্প-কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরামর্শ দেন। তিনি ছোবড়াসহ নারিকেল দিয়ে উৎপাদিত শিল্পপণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে লাগসই প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat