×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেশবপুরে নজিরবিহীন অগ্রগতি হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বর্তমান সরকারের আমলে কেশবপুর উপজেলায় নজিরবিহীন অগ্রগতি অর্জিত হয়েছে। সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কারণে মানুষের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন এসেছে। তিনি বলেন, আগামীতে কেশবপুরকে একটি মডেল থানায় পরিণত করা হবে। শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী ও তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাসহ উন্নত কেশবপুর গড়ে তোলা হবে।প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুর পাইলট স্কুলে সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, যশোরের পিপি এডভোকেট রফিকুল ইসলাম পিটু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, নিউজক্লাবের সভাপতি কামরুজ্জামান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat