×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৬
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তিনি এ কথা বলেন।
 ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কারা জনপ্রিয় তার জরিপ করা হচ্ছে। সেই জরিপের রিপোর্ট আছে আমাদের সভাপতির কাছে। ছয় মাস পরপর আপডেট হচ্ছে। যাচাই বাছাই করা হচ্ছে। জনমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে।
 তিনি আরো বলেন, এখন সবাই এমপি হওয়ার প্রতিযোগিতায় দলের শৃঙ্খলা বিচ্যুতির কারণ ঘটাচ্ছে। দায়িত্বশীল নেতারা যদি অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েন তাহলে কর্মীরা কি শিখবে? গ্রুপিং করে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত করবেন তা কঠোরভাবে বন্ধ করা হবে। কারো অভিযোগ থাকলে সরাসরি লিখিত আকারে কেন্দ্রীয় অফিসে অভিযোগ দিবেন। এখানে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি নিয়ে সমাধান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat