×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বিশ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার অর্থ মন্ত্রাণালয়ের সম্মেলন কক্ষে সিলেট সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য দিন পাওয়া কঠিন। তবে নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর ঠিক করেছে। সম্ভাবত ২৭ তারিখই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তত্ত্বাবাধায়ক সরকার বলতে কিছু নেই, হবে অন্তর্বর্তীকালীন সরকার। আমার ধারণা ২৫ সেপ্টেম্বরের আগেই এটা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই। কারণ বর্তমান সরকারে তাদের কোনো প্রতিনিধি নেই। নির্বাচনকালীন সরকারে সুশিল সমাজের প্রতিনিধিও থাকারও সুযোগ নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচীতরাই থাকবে। তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর নির্বাচন হলে আইন অনুযায়ী সেপ্টেম্বরের ২৫, ২৬ তারিখে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙ্গে দেওয়া  হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, না সংসদ ভাঙ্গা হবে না। সংসদ ভেঙ্গে দেওয়ার বিয়ষে সংবিধানে কোনো প্রভিশন নেই। পরবর্তী সংসদ গঠন হলে তখনই সংসদ ভাঙ্গবে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ সংসদের মেয়াদ আছে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সিলেট সিটিতে যেমন অবাধ নিরোপেক্ষ নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনও নিরোপেক্ষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat