×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩১
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও শক্তি রয়েছে,এ শক্তি আর কোন শিল্প মাধ্যমের নেই:আসাদুজ্জামান নূর
নিজস্ব প্রতিনিধি:- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও শক্তি রয়েছে। এ শক্তি আর কোন শিল্প মাধ্যমের নেই। উপরন্তু ডকুমেন্টারি ফিল্মের নিজস্ব স্বকীয়তা আছে। কল্পনার জগতে না গিয়ে সত্যকে নিরেটভাবে উপস্থাপনই ডকুমেন্টারি ফিল্ম বা ডকুফিল্মের মূল বৈশিষ্ট্য। এতে সত্যকে দিনের আলোর মত পরিষ্কার করে উপস্থাপন করা হয়। ডকুফিল্ম সাধারণভাবে সকলের হৃদয়কে স্পর্শ করে। মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’ শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।বাংলাদেশের চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরতে এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কলাকৌশল প্রশিক্ষণ দিতে দ্বিতীয় বারের মত এ কর্মশালা অনুষ্ঠিত হল।ঢাকা ডকল্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ সালম যোশী, ডকুমেন্টারি রিসার্চ ইনিসিয়েটিভ কলকাতার প্রতিষ্ঠাতা নিলোৎপল মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ। উল্লেখ্য, কর্মশালাটি আজ ৩১ আগস্ট শুরু হয়ে আগামী ৫ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat