×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার করতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী
নিউজ ডেক্স:-বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার করতে দেয়া হবে না বলে আঞ্চলিক নেতাদের আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে বিমসটেক শীর্ষ সম্মেলনে এ কথা বলেন, তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশ থেকে সন্ত্রাসের মুলোৎপাটনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।
১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এ অঞ্চলের প্রতিটি দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র উল্লেখ করেন শেখ হাসিনা। এগুলোর মধ্যে রয়েছে, কারিগরি, সাংস্কৃতিক এবং যোগাযোগ। বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে মুক্ত বাণিজ্য চালু, দারিদ্র্য বিমোচন, কৃষিসহ অন্যান্য খাতেও সহযোগিতা প্রসারিত করা উচিত।
বাংলাদেশের অর্থনীতি দারুন উন্নতি করেছে বলে বিমসটেক নেতাদের জানান শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪৩তম অর্থনীতি।
শেখ হাসিনা মনে করিয়ে দেন, আরও অনেক দূর যেতে হবে বিমসটেককে। বলেন, ‘প্রতিষ্ঠার ২১ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারিনি।’
এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা, মিয়ানমারের প্রেসিডেন্ট উন মিনট, ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গিয়ালপো ওয়াংচুক এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat