×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৮
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সর্বশেষ রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা
নিজস্ব প্রতিনিধি:-তিনশ’ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সর্বশেষ রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা পড়েছে। প্রার্থী চূড়ান্ত করতে শেষ পর্যায়ের পর্যালোচনা চলছে আওয়ামী লীগে।দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, গ্রহণযোগ্যতা হারানো আগের এমপি ও প্রার্থীরা বাদ পড়বেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটের অন্য শরিক দলকে প্রায় ৫০টির বেশি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এবার এখনো চূড়ান্ত হয়নি শরিকরা কতটি আসন পাবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ ৪ দলীয় জোট প্রার্থী না দেয়ায় ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।বিএনপি নির্বাচনে অংশ নিক বা নিক, এবার গ্রহণযোগ্যতার ভিত্তিতে শক্তিশালী প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ।কোন আসনে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখন চূড়ান্ত বাছাই পর্যায়ে আছে। কয়েকভাবে এবং কয়েক দফায় প্রার্থীদের বিষয়ে রিপোর্ট সংগ্রহ করেছে আওয়ামী লীগ।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা করেন, আগামী মাসেই চূড়ান্ত হবে মনোনয়ন প্রাপ্তদের তালিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat