×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৮
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
আন্তর্জতিক ডেস্ক:-জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই নোবেল জয়ী। অল্প কিছুদিন ধরে অসুস্থ হয়ে সুইজারল্যান্ডে ছিলেন তিনি। আন্তর্জাতিক কূটনীতিকদের সূত্রে জানিয়েছে বিবিসি।এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কফি আনান ফাউন্ডেশন। বিবৃতিতে বলা হয়, ‘কফি আনান ছিলেন সারা বিশ্বের। জীবনভর তিনি শান্তির জন্য কাজ করে গেছেন।’‘যেখানেই সমস্যার খোঁজ পেতেন সেখানেই পৌঁছে যেতেন তিনি। গভীর সমবেদনায় জয় করেছেন হাজারো মানুষের জীবন। অকৃত্রিম ভালবাসা নিয়ে কাজ করে গেছেন অন্যের জন্য।’কফি আনান ছিলেন জাতিসংঘ মহাসচিবের দ্বায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান। ১৯৯৭ সাল থেকে ২০০৬ পর্যন্ত দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেন তিনি।পরবর্তীতে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। জড়িত ছিলেন মিয়ানমারে রোহিঙ্গা নিধনসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমধান প্রক্রিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat