×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিনিধি:-নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা ছাত্র বিক্ষোভের খবর সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘সাংবাদিকরা মানবাধিকারকর্মী। তাদের ওপর হামলা অনভিপ্রেত।’ গতকাল মঙ্গলবার মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।   মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘শিশু শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছিল, শিশু শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কারা এই শিশু শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর আক্রমণ করলো? তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’   রিয়াজুল হক বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানিয়েছেন, ডিবি হেফাজতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে রক্তাক্ত করা হয়েছে। এ ব্যাপারে কমিশনের বক্তব্য হচ্ছে, পুলিশ হেফাজতে নির্যাতন অনভিপ্রেত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সময় সংবিধান, প্রচলিত আইন ও উচ্চ-আদালতের নির্দেশনা অনুসরণ করতে হয়। শহিদুল আলমের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত সুপারিশ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat