×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-০১
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মারমুখি সামুয়েলসকে ফেরালেন রুবেল
স্পোর্ট ডেস্ক:-বৃষ্টি আইনে ১১ ওভারে ৯১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথমেই জোড়া আঘাত হেনেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর মারমুখি হয়ে ওঠেন মারলন সামুয়েলস। ১৩ বলে করেন ২৬ করেন। এরপর ষষ্ঠ ওভারে এসে রুবেল তাকে ফেরাতে সক্ষম হন।
এর আগে ইনিংসের দ্বিতীয় ও ব্যক্তিগত প্রথম ওভারেই মুস্তাফিজ তুলে নেন দুই উইকেট। ওভারের দ্বিতীয় বলে এভিন লুইস ও শেষ বলে আন্দ্রে ফ্লেচারকে নিজের শিকারে পরিণত করেন তিনি।
বুধবার ভোরে সেন্ট কিটসে টস জিতে শুরুতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ১৪৩ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং শুরু করার আগেই বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে খেলা শুরু হলে বৃষ্টি আইনে এই লক্ষ্য নির্ধারিত হয়।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম বলেই নার্সের শিকার হয়ে ফেরেন তামিম (০)। ফের ব্যর্থ সৌম্য (০)। এরপর সাকিবকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন। তবে ষষ্ঠ ওভারে আউট হয়ে যান লিটন (২৪) ও সাকিব (১৯)।
এর পর মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে (১৫) রানে কেসরিকের শর্ট বলে আউট হন মুশফিক। কিছুক্ষণ পরই ফিরে যান আরিফুল ১৫। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat