×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-০১
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মোকাররমায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সোমবার এই তিনজন মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
নিহত হজযাত্রীরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার আবদুল মতিন ভূঁইয়া বাড়ির জামাল উদ্দিন ভূঁইয়া (৭৪), পাসপোর্ট নম্বর বিআর ০৬৩৮৯৩২; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুরাইয়া আক্তার (৬২), পাসপোর্ট নম্বর বি কে ০৬০৬৫৮৬ ও কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর চেয়ারম্যান বাড়ির জয়নাল আবেদীন (৭০), পাসপোর্ট নম্বর বিআর ০১৮৯৯০০।
মক্কায় বাংলাদেশ হজ অফিস সূত্র জানায়, চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা নগরীতে ১৩ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে দুজন নারী ও ১১ জন পুরুষ।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭১ হাজার ৩১০ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন তিন হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬৮ হাজার ৮৪ জন। আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat