×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৯
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেরোবিতে ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ ২-৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিনিধি:-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ ২-৬ ডিসেম্বর ২০১৮ নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ভর্তি পরীক্ষা কমিটির এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
উল্লেখ্য, গত ৪ জুলাই অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভার সিদ্ধান্ত ছিল ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কর্তৃক প্রেরিত চিঠিতে অনুরোধের আলোকে রবিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat