×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৮
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে ভুল করলে দেশ আবার পিছিয়ে যাবে : নাসিম
নিজস্ব প্রতিনিধি:-আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ নির্বাচনে ভুল করা যাবে না, ভুল করলে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে, দেশ আবার পিছিয়ে যাবে, জঙ্গিবাদের উত্থান হবে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগর সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জেলা স্বেচ্ছসেবক লীগের সম্পাদক সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম যুবলীগর বিপ্লব সরকার, আলী আসলম প্রমুখ বক্তব্য দেন।
২০১৩-১৪ সালে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নযন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
নাসিম আরো বলেন, কোন চক্রান্ত করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat