×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৮
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিয়েভোতে এ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের হয়ে অভিষেক হতে পারে রোনালদোর
স্পোর্ট ডেস্ক:-চিয়েভোতে এ্যাওয়ে ম্যাচ দিয়ে জুভেন্টাসের হয়ে সিরি এ লীগে অভিষেক হতে পারে পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। বৃহস্পতিবার প্রকাশিত লীগ সুচি অন্তত তাই বলছে।
এ পর্যন্ত ৯টি শীর্ষ ট্রফি জেতা ৫ বারের ব্যালন ডিঅঁর খেতাবজয়ী এই ফুটবল তারকার রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগদানের খবরে গোটা ফুটবল বিশ্ব হতভম্ব হয়ে পড়ে। জুভেন্টাসে যোগদানের বিষয়টিকে তিনি ‘একটি নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।
রোনালদোকে তুরিনে আনতে অন্তত ১০০ মিলিয়ন ইউরো পরিশোধে সম্মত হয় জুভেন্টাস। সেই সঙ্গে আগামীতে অভ্যন্তরীণ খরচ বাবদ তার জন্য ব্যয় করতে হবে আরো ১২ মিলিয়ন ইউরো। সাদা কালো শিবিরের আশা সিরি এ লীগে তাদের অস্টম শিরোপা জয়ে প্রেরণা যোগাবেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ইতিহাসে ক্লাবের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রোনালদো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat