×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৭
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার হরিজন সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কাজ করছে
নিজস্ব প্রতিনিধি:-নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হরিজন সম্প্রদায়সহ সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে চলছে। স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশকে পিছিয়ে দিতে চায়। তিনি স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠির তৎপরতার বিরুদ্ধে হরিজন সম্প্রদায়সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মন্ত্রী আজ ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।সংগঠনের সভাপতি কৃষ্ণ লালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস এবং স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।শাজাহান খান বলেন, গণতন্ত্রের নামে বিএনপি জামাত দেশে তান্ডব চালিয়েছিল। তাদের উদ্দেশ্যে ছিল শেখ হাসিনাকে হত্যা করা, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, সরকারের দৃঢ় প্রচেষ্টা এবং দেশের মানুষের সহায়তায় সে অপচেষ্টা থেকে দেশ রক্ষা পেয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হরিজন স¤প্রদায় রাজধানীর শহিদ মিনার থেকে এক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat