×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-২১
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেস্ট খেলতে চান না সাকিব-মুস্তাফিজ : বিসিবি সভাপতি
স্পোর্ট ডেস্ক:-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানসহ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট খেলতে চান না।
শুক্রবার সংবাদমাধ্যমের কাছে বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের অনেকে টেস্ট ক্রিকেটে আগ্রহী নয়। তারা সরাসরি বলে না যে টেস্ট খেলব না। তারা বিষয়টি এড়িয়ে যেতে চান। রুবেল হোসেনের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন। রুবেল অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে।
তিনি বলেন, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য আমাদের নতুন দল গড়তে হবে। হয়ত তিন-চারজন কমন থাকবে। সব দেশ এখন তাই করে। সবারই স্পেশালিস্ট টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটার আছে।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পেছনে প্রতিকূল ও কন্ডিশন বড় একটা কারণ বলে মনে করছেন নাজমুল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat