×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৭
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪ ছবি
বিনোদন ডেস্ক:-দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তৃতীয়বারের মতো ‘সিউল-বাংলা চলচ্চিত্র উৎসব’ আয়োজন করা হচ্ছে। তিনদিনের এই উৎসব শুরু হতে যাচ্ছে ২০ জুলাই। চলচ্চিত্র উৎসবটিতে বাংলাদেশের বাংলাদেশের চারটি ছবি দেখানো হবে ।
উৎসবে দেখানোর জন্য নির্বাচিত চারটি ছবির মধ্যে একটি হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা প্রমুখ।
হালদার পাশাপাশি রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পর্নো মিত্র প্রমুখ।
এছাড়া আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটিরও প্রদর্শনী হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম প্রমুখ।
উল্লেখিত তিন চলচ্চিত্রের পাশাপাশি উৎসবটিতে দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। এতে অভিনয় করেছেন পরী মনি, ইয়াশ রোহান প্রমুখ। চারটি চলচ্চিত্রে মধ্যে তিনটি চলচ্চিত্র অন্যান্য উৎসবে অংশগ্রহণ করলেও ‘স্বপ্নজাল’ প্রথমবারের মতো এ ধরনের কোনো আয়োজনে যাচ্ছে।
এদিকে ‘স্বপ্নজাল’ অংশ নেওয়ার প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রথমবারের মাতো কোনো চলচ্চিত্র উৎসবে স্বপ্নজাল দেখানো হবে। এটি আমার জন্য বেশ আনন্দের একটি খবর। বিভিন্ন দেশে চলচ্চিত্রটি যখন মুক্তি পায় তখন দেশের বাইরের অনেকেই ছবিটি দেখেছেন। তবে চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র দেখানো অন্যরকম এক ভালো লাগার বিষয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat