×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৫
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিনিধি:-সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
নিহত দুইজন হচ্ছেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম (৩৫) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৫৫)। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। ওসি জানান, দুপুর ১২টার দিকে সাতমাইল এলাকায় সিলেট শহর থেকে মৌলভীবাজারের শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের অন্তত ৩২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত দুজনই পুরুষ। এদের একজনের বয়স আনুমানিক ৫৫ বছর ও অপরজনের ৩৫ বছর। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat