×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-১১
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোনালদোর জুভেন্টাসে যাওয়ার সিদ্ধান্ত সঠিক: পেলে
স্পোর্ট ডেস্ক:-রিয়াল মাদ্রিদের সাথে নয় বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের সাথে চুক্তি করার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে।
সব মিলিয়ে ১১২ মিলিয়ন ইউরোতে চার বছরের চুক্তিতে সিরি-আ চ্যাম্পিয়নদের দলে নাম লিখিয়েছেন রোনারদো। মঙ্গলবার এই চুক্তি সম্পন্ন হয়। রোনালদো জানিয়েছেন ৩৩ বছর বয়সে এসে তিনি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছেন। মাদ্রিদের হয়ে গত পাঁচ বছরে রোনারদো চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
রোনালদোর সিদ্ধান্তটি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একেবারেই সঠিক হয়েছে বলে পেলে মন্তব্য করেছেন। তিনি নিজেও দীর্ঘ ১৮ বছর সান্তোসে থাকার পরে নিউ ইয়র্ক কসমসে এসে ক্যারিয়ার শেষ করেছেন। টুইটারে এ সম্পর্কে পেলে লিখেছেন, অভিনন্দন ক্রিশ্চিয়ানো। সান্তোস থেকে দীর্ঘদিন পরে অন্য কোন ক্লাবে যাওয়াটা কঠিন ছিল। কিন্তু আমি মনে করি ঐ সময় এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। চ্যাম্পিয়নরা কখনই নতুন চ্যালেঞ্জ গ্রহণে পরিশ্রান্ত হয় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat