×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৯
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএফইউজে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছে আদালত। আজ সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালত এ আদেশ দেয়। ফলে নির্বাচনে কোনো বাধা থাকছে না।
এদিন বিএফইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলমগীর হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম সমনের জবাব দাখিল এবং নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহারের আবেদন করেন।
এসময় অ্যাডভোকেট মবিনুল ইসলাম বলেন, বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন কার্যক্রম পরিচালনা করে আসছিল। শ্রম অধিদফতরের মহাপরিচালক যে নির্দেশনা দিয়েছেন, তা-ও যথাযথভাবে পালন করা হচ্ছিল। কিন্তু বাদীপক্ষ পুরো বিষয়টির জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে আদালতে চলে আসে।
আদালত বলে, নির্বাচন কমিশন সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি সন্তুষ্ট। কিন্তু বাদীপক্ষ পুরো প্রক্রিয়া না দেখে ৫ তারিখ সকালেই আদালতে চলে আসে। আদালত তাদের বক্তব্য শুনে নির্বাচন স্থগিত করে দেয়।
তবে আজ নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করে আদালত সন্তুষ্ট হয় এবং নির্বাচন স্থগিত করার আদেশ বাতিল করে দেয়।
এক মামলার প্রেক্ষিতে গত ৫ জুলাই নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিল একই আদালত। সে কারণে পরের দিন ৬ জুলাই সারাদেশে বিএফইউজে নির্বাচন স্থগিত হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat