×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৭
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভ সত্ত্বেও স্পেনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী‘বুল ফেস্টিভাল’
আন্তর্জতিক ডেস্ক:- বিক্ষোভ সত্ত্বেও উত্তর স্পেনে শুক্রবার শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘সান ফেরমিন বুল ফেস্টিভাল’। ২০১৬ সালে এই উৎসবে পাঁচজন পুরুষ এক নারীকে যৌন নির্যাতন করে। তাদের বিরুদ্ধে ধর্ষণের চেয়ে লঘু অভিযোগ আনায় হাজার হাজার মানুষ প্রতিবাদ জানিয়েছিল। কিছু নারীবাদী সংগঠন এবারের উৎসবে ঐতিহ্যবাহী সাদা ও লাল স্কার্ফের বদলে কালো ও বেগুনি স্কার্ফ পরার আহ্বান জানিয়েছে নারীদের। অন্যরা পুরোপুরি এই উৎসব বয়কটের আহ্বান জানিয়েছে। কিন্তু পামপ্লোনার স্থানীয় নারী সংগঠনগুলো ঐতিহ্যবাহী উৎসবের প্রতি সহানুভূতি দেখিয়ে বয়কট থেকে সরে দাঁড়িয়েছে। তারা বলেছেন, এই প্রতিবাদ কর্মসূচির কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। ১০১৬ সালের বুল ফেস্টিভালে এক তরুণীকে যৌন নির্যাতনের দায়ে পাঁচজনকে ৯ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছেন। তাদেরকে লঘু শাস্তি দেওয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে স্পেনে। তারা রায়ের বিরুদ্ধে আপিলও করেছে।-বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat