×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৪
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাহ্নবীর মধ্যে শ্রীদেবীর ছায়া!
বিনোদন ডেস্ক:- ভারতীয় হিন্দি ছবির প্রথম সুপারস্টার নায়িকা বলা হয় শ্রীদেবীকে। যিনি গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ‘দুর্ঘটনাবশত পানিতে ডুবে’ মারা যান। কিংবদন্তী সেই নায়িকার বড় মেয়ে জাহ্নবী কাপুরের সম্প্রতি অভিষেক হয়েছে বলিউডের ছবিতে।
শশাঙ্ক খৈতান পরিচালিত ও করণ জোহার প্রযোজিত ‘ধড়ক’ ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। ছবিতে তার নায়ক শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর। ঈশানেরও অভিষেক ছবি এটি। দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যুর সময় ভারতে এ ছবির শুটিং চলছিল। যে কারণে সে সময়ে দুবাই যেতে পারেননি জাহ্নবী। ইতিমধ্যে তার অভিষেক ছবি ‘ধড়ক’-এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে প্রচার। আগামী ২০ জুলাই ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছে। কিন্তু মেয়ের অভিষেক ছবি দেখে যেতে পারলেন না সুপারস্টার মা শ্রীদেবী। সেই দুঃখ নিয়েই ছবির প্রচার চালাচ্ছেন জাহ্নবী। সম্প্রতি টুইটারে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যে দুই লাখ লাইক পড়ে জাহ্নবীর সেই ছবিতে। ছবি দেখে একজন মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কার্বন কপি’। কেউ লিখেছেন, ‘তোমার মধ্যে শ্রীদেবীকে দেখতে পাচ্ছি।’ একজন আবার লিখেছেন, ‘শ্রীদেবী তোমার মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।’ তবে এসব প্রশংসার চেয়ে মুক্তি প্রতিক্ষীত প্রথম ছবি ‘ধড়ক’ দিয়ে তিনি কতটা প্রশংসা কুড়াতে পারেন সেদিকেই আপাতত তাকিয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী। গত ১১ জুন মুক্তি পায় এ ছবির ট্রেলার। যেটাতে ঈশান-জাহ্নবী দুজনেই প্রশংসিত হয়েছেন। বাকি রইল ছবি। ‘ধড়ক’ মূলত মারাঠি রোমান্টিক ছবি ‘সাইরাত’-এর রিমেক। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশ করা হয়েছে। যদিও ছবিতে নয়া চমক রয়েছে বলে দাবি করেছেন পরিচালক শশাঙ্ক খৈতান। এখন সেই চমক দেখার অপেক্ষায় দর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat