×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-৩০
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঘিনীদের এবার সিরিজ জয়
স্পোর্ট ডেস্ক:- এশিয়া কাপ জিতে মেয়েদের নিয়ে উচ্ছ্বাসের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই যুক্ত হলো আরেকটি সাফল্য। প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাঘিনীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা।
ডাবলিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামিমা করেছেন হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত নারী ক্রিকেটে হওয়া তিন হাফসেঞ্চুরির দুটিই গেল শামিমার খাতায়।
লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা যেমন দুর্দান্ত হয়েছিল, শেষটা অবশ্য তেমন হয়নি। শেষ দিকে এসে কিছুটা চাপ তৈরি হয়েছিল। ৩৯ বলে বাংলাদেশের যখন ২৯ রান পয়োজন ছিল তখনও হাতে ছিল ৯ উইকেট। এ সময় হঠাৎই বড় শট খেলতে গিয়ে দুই ব্যাটার সাজঘরে ফেরেন। তাই পরবর্তী ব্যাটারদের উপর কিছুটা হলেও চাপ তৈরি হয়। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রানের। প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কায় দলকে জিতিয়ে দেন সানজিদা ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। ১৩ রানের মধ্যেই জাহানার তুলে নেন ক্লেয়ার শিলিংটন ও গ্যাবি লুইসের উইকেট। তবে অধিনায়ক লরা ডেলানিকে নিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ান ওপেনার সিসিরিয়া জয়েস। তৃতীয় উইকেটে তারা করেন ৬৩ রান। রুমানার বলে ২০ রান করে ফিরে যান ডেলানি। এরপরই নাহিদা আক্তার জোড়া আঘাত হানেন।
যে কারণে চাপ থেকে আর বেরোতে পারেনি আইরিশরা। একপ্রান্ত আগলে রাখা সিসিলিয়া শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে আউট হলেও দলকে মোটামুটি স্কোর এনে দিতে সক্ষম হন। তবে সেই স্কোর নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat