×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৭
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রীসে উৎসাহ ও উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন
গ্রীসের রাজধানী এথেন্সে উৎসাহ ও উদ্দীপনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এথেন্সের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃজসীম উদ্দিন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উৎসব মুখর পরিবেশে স্মরণ করেন বাংলা সাহিত্যের দুই পুরোধা ব্যক্তিত্বকে। রাষ্ট্রদূত জসীম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে নতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুল সাহিত্য পাঠে আগ্রহী করে তোলার জন্য অভিভাবকদের আহবান জানান।
তিনি মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানের উদ্দীপনাময় ভূমিকার কথা উল্লেখ করে বর্তমান বাংলাদেশে ও বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে ও দারিদ্র দূরীকরণে তাঁদের চিন্তাভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের বীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবনী এবং তাঁদের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়। পরে এই দুই মহান ব্যাক্তিত্বের অমর সৃষ্টি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন দোয়েল, প্রবাসী শিশু-কিশোর এবং দূতাবাস পরিবারের সদস্যবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat