×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৪
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কোচিং বন্ধে মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করা হচ্ছে’
নিজস্ব প্রতিনিধি:-  শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়নের জন্য গঠিত মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় সমাজতান্ত্রিক দলের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এ নীতিমালা বাস্তবায়নের জন্য মেট্রোপলিটন/বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং উপজেলা পর্যায়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, মেট্রোপলিটন/বিভাগীয় এলাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও উন্নয়ন) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত এসব কমিটি স্ব স্ব অধিক্ষেত্রে তৎপর রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকগণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসকল কমিটির তৎপরতায় কোচিং বাণিজ্য বন্ধে অগ্রগতি সাধিত হয়েছে। দেশে কোচিং বাণিজ্য বন্ধে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ প্রণয়ন করা হয়েছে। মন্ত্রী বলেন, বাস্তবতা পর্যালোচনায় দেখা গেছে যে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত রয়েছেন তাদের অধিকাংশের কোচিং বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এসব শিক্ষকদের বদলি বা পদায়নের কার্যক্রম চলছে বলেও মন্ত্রী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat