×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৩
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিনিধি:- সন্ত্রাসীদের বোমা হামলা ও ছুরিকাঘাতে আহত যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন মারা গেছেন। শুক্রবার রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদপ্তরের পাশে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সামনে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা লিটন ও তার সহযোগী মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসেছিলেন। এসময় সন্ত্রাসীরা এসে কয়েকটি বোমা নিক্ষেপ করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সারা শরীরে ছুরিকাঘাত ও বোমার স্পিন্টার বিদ্ধ লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে এবং আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদঘাটনের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat