×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-১২
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেখতে আসল ‘মুভ’ অথচ পুরোটাই নকল
নিজস্ব প্রতিনিধি:- দেখতে হুবহু ব্যথানাশক মুভ মলম। কিন্তু পুরোটাই নকল পণ্য। শুধু মুভই নয়, নকলবাজদের হাত থেকে রক্ষা পায়নি সেনসোডাইন টুথপেস্ট, ভারতীয় সানস্ক্রিন, ভাটিকা তেলও। বাসার মধ্যে কারখানা খুলে কোনো কেমিস্ট ছাড়া বাংলাদেশি কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এসব ভারতীয় পণ্য।
সোমবার এমন একটি নকল কারাখানার খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি টিম। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ভারতীয় নকল কসমেটিকস তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায় ঢাকার কেরানীগঞ্জের মুসলিমাবাদের পশ্চিম বরিসুর এলাকায় একটি বাড়িতে। জানা যায়, সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়। সেখানে ভারতের সানস্ক্রিন, সিসা হেয়ার ওয়েল, মুভ (ব্যথানাশক), ভাটিকা ওয়েল এবং সেনসোডাইন টুথপেস্টের হুবহু নকল তৈরি করা হচ্ছে। কারখানায় কোনো কেমিস্ট ছাড়া বাংলাদেশি কাঁচামাল দিয়ে এসব ভারতীয় পণ্য তৈরি করা হচ্ছে। এতে লাগানো হচ্ছে দেশের একমাত্র মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআইর ভুয়া মানচিহ্ন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা প্রতারণা করছে। এগুলো মানবদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’ এ সময় প্রায় কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অভিযানে ৭ জনকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ১ বছর ও ২ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat