×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৭
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন ও বিচার বিভাগে ১৫২৩ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
নিজস্ব প্রতিনিধি:-  আগামী ২০১৮-১৯ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৫২৩ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সুপ্রিমকোর্টের জন্য ১৮০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৫২৩ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের মধ্যে পরিচালন খাতে ১,০৪২ কোটি ৮৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪৮০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট এক হাজার ৪৮০ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ করা হয়।
অন্যদিকে আগামী ২০১৮-১৯ অর্থবছরে সুপ্রিমকোর্টের জন্য ১৮০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পরিচালন খাতেই এ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য পরিচালন খাতে ১৬৮ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ করা হয়।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, বিচার প্রার্থীদের কাছে আইনের সেবা সহজগম্য করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বল্প সময়ে জনগণকে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে বিচার ব্যবস্থায় ই-জুুুুডিশিয়ারি কার্যক্রম নিশ্চিত করতে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat