×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৭
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তরুণ কণ্ঠশিল্পী মহিবুলের নতুন গান বিশ্বকাপের আনন্দ
বিনোদন ডেস্ক:-  তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিবুল অারিফ। বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ‌‌‘ফিরে এসো ম্যাশ’ শিরোনামে গানটি করে অালোচনায় অসেন। সম্প্রতি তিনি অাসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে ‘(Joy of World Cup) বিশ্বকাপের আনন্দ’ শিরোনামে অারেকটি নতুন গান করেছেন।
গানটির গীতিকার ও সুরকার তিনি নিজেই। মিউজিক কম্পোজ করেছেন সাদাত সাহেদ। গান টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের এসজে স্টুডিওতে। মিউজিক ভিডিটি নির্মাণ করেছেন মহিবুল অারিফ। তার সহকারী হিসেবে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। এডিট করেছে বাংলা পাজল। গানটির ভিডিও ‌শ্যুটিং করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
গানটি লেখার পর তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন শারফুদ্দীন কাশ্মীর, বেলাল হোসেন, মেজবাউল অালম, মোহাম্মদ রিয়াদ, শাহাদাত হোসেন, রোকসানা লাভলী ।
গান সম্পর্কে তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিবুল অারিফ বলেন, বিশ্বকাপের অানন্দ গানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেয়া, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করাই মূল উদ্দেশ্য। অাশাকরি বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে একদিন ভাল অবস্থান তৈরি করবে। এইগান শুনে একজন কিশোরও যদি ফুটবলের প্রতি অাগ্রহী হয় তাতেই অামার সফলতা। অাশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।
সঙ্গীতের এই পথ ধরে অনেকদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন এই তরুণ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী।
তরুণ এই শিল্পী মহিবুল আরিফের এটিই প্রথম গান নয়। এর আগেও তিনি চারটি গান গেয়েছেন। মাশরাফিকে নিয়ে করা গানটির আগে সর্বশেষ তিনি মুক্তি দিয়েছেন ‘মনে রেখো’ শিরোনামের আরেকটি চমৎকার গান। প্রকাশের অপেক্ষায় অাছে তার অারো বেশ কয়েকটি গান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat