×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৭
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিনিধি:- বাগেরহাটের চিতলমারীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিটুল বিশ্বাস (৪৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোর রাতে চিতলমারী উপজেলার চিংগুড়ি মোচন্দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মিটুল উপজেলার চিংগুরি মোচন্দপুর গ্রামের খোকা বিশ্বাসের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল বিশ্বাস বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে রাতে মিটুল বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্য মতে মাদকদ্রব্য উদ্ধার করতে যাওয়ার সময় চিংগুড়ি লুৎফর মেলেটারি বাড়ির বাগানে লুকিয়ে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি ছোড়ে। এসময় মিটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশও পাল্টা গুলি করলে তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মিটুল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া ওই বাগানে তল্লাশি চালিয়ে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, ২ কেজি গাজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে  পুলিশ। ওসি আরো বলেন, মিটুলের নামে ৯টি মাদক মামলা, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ মোট ২২টি মামলা ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat