×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৩
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের ইত্যাদিতে থাকছে ‘নারী নির্যাতন’
বিনোদন ডেস্ক:- দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরই এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করে থাকেন দেশের নামকরা উপস্থাপক হানিফ সংকেত। প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি)। প্রতি ঈদে থাকে ঈদের বিশেষ একটি পর্ব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন।
ঈদের এবারের ‘ইত্যাদি’ সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। নাচ, গান, নাট্যাংশ ও প্রতিবেদনসহ যেখানে রয়েছে বর্ণাঢ্য সব আয়োজন।  দেশের জনপ্রিয় চার তারকা নায়ক ফেরদৌস আহমেদ, নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী জাকিয়া বারী মম ও মোনালিসাকে নিয়ে তৈরি করা হয়েছে একটি মিউজিক্যাল পর্ব। পুরনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে সে সময়কার কথা এবং তার বর্তমান রূপ কেমন- তা তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ ও সুরে। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন চার তারকা ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা। তাদের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নেবেন অর্ধ-শতাধিক নৃত্যশিল্পী। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য আরো বেশকিছু আয়োজন। ব্যতিক্রমী এ আয়োজনে চার তারকার আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ হয়েছেন ‘ইত্যাদি’র রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত। তিনি বলেন, ‘পরিকল্পনাজনিত কারণে আগে থেকে সিডিউল নেয়া না থাকলেও ‘ইত্যাদি’র জন্য যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে সবাই আন্তরিকতার সঙ্গে সাড়া দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ কারণে অনুষ্ঠানের প্রতিটি শিল্পীর প্রতি আমি কৃতজ্ঞ।’ সাধারণত তিন মাস পর পর প্রচারিত হয় কৌতুক ও ব্যাঙ্গাত্মক ঘরোনার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।  ঈদে থাকে বিশেষ পর্ব। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি ২৮ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে। বহু আগেই এটি দেশের সবচেয়ে জনপ্রিয়  ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। ‘ইত্যাদি’র প্রধান আকর্ষণীয় দিক হলো- সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা। এছাড়া নানা-নাতী ও বিদেশি ছবির বাংলা সংলাপও এর বিশেষ আকর্ষন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat