×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৩
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক বিক্রেতা’ নিহত
নিজস্ব প্রতিনিধি:-  কুষ্টিয়ার দুই উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা মাদক বিক্রেতা বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এর মধ্যে কুমারখালীতে ফটিক ওরফে গাফফার নামে একজন এবং ভেড়ামারায় লিটন শেখ নামে একজন নিহত হয়েছেন। পৃথক দুটি বন্দুকযুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আট সদস্য আহত হয়েছেন। দুই ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার গড়াই নদীর পাড় সংলগ্ন ব্রিজের নিচে ও ভেড়ামারা হাওয়াখালী ইটভাটার কাছে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, মাদকদ্রব্য বিক্রির জন্য একদল চোরাকারবারি লাহিনী পাড়ার গড়াই নদীর পাড় সংলগ্ন ব্রিজের নিচে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এর একপর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী ফটিক ওরফে গাফফার বলে জানতে পারে পুলিশ। ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীটির। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, সাত শ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। নিহত ফটিক কুমারখালী উপজলার এলেঙ্গীপাড়া গ্রামের ওসমান গনীর ছেলে। অপরদিকে ভেড়ামারা মডেল থানার ওসি আমিনুর রহমান জানান, রাতে উপজেলার হাওয়াখালী ইট ভাটার কাছে মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে অভিযান চালাতে যায়। পুলিশকে দেখামাত্র চোরাকারবারিরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় সবাই পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী লিটন শেখ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ও দুই শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। নিহত লিটন শেখ উপজেলার নওদাপাড়া এলাকার মৃত গোলবার শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চোরাকারবারির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat