×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২২
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞাপন কর্মকর্তার মৃত্যুর মামলায় ২ আসামির রিমান্ড
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর মামলায় চালক ও হেল্পারের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুই এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শ্রাবণ সুপার বাসের চালক মো. ওহিদুল (৩৫) ও মনজিল এক্সপ্রেস বাসের চালকের সাহায্যকারী মো. কামাল (৩২)। যাত্রবাড়ী থানার এসআই ইকবাল হোসেন আসামিদের গত ২০ মে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার ওই রিমান্ডে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড আবেদনে বলা হয়,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রায়ই বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থাকে মর্মে জানায়। ঘটনার দিন ও সময়ে একইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ওই ঘটনা ঘটেছে মর্মে তারা জানিয়েছেন। আসামিদের নাম-ঠিকানা যাচাই ও অপর আসামিদের গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। রিমান্ড আবেদনের শুনানিকালে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। এরআগে গত ১৮ মে আসামিদের গ্রেপ্তার পর পুলিশ। ওইদিনই আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৭ মে সকালে শ্যামপুর থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে নাজিম দুর্ঘটনার শিকার হন। মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতেই মঞ্জিল ও শ্রাবণ পরিবহনের দুটি বাসের রেষারেষির মুখে পড়েন তিনি। শ্রাবণ পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। এরপর বাসটি তার বুকের ওপর দিয়ে চলে যায়। ওই ঘটনায় ১৭ মে রাতেই নাজিমের ভায়রা আবদুল আলিম যাত্রাবাড়ি থানায় দ-বিধির ২৭৯/ ৩০৪ (খ)/১১৪ ধারায় মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat