×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৪
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু নিহত
ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুটি নিহত হয়েছে। তারা আপন দুই ভাই। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশীয়া গ্রামের ইউনুস খন্দকারের বাড়িতে দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। নিহতরা হলো- আল-আমিন (৬) ও সিয়াম (৪)। তাদের উদ্ধার করতে গিয়ে জহির (২৬) ও ইব্রাহিম (১৬) গুরুতর আহত হয়েছে। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু দুটি ওই বাড়ির মিজান খন্দকারের ছেলে। সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের কাজ করতে আসে। তারা তার টানতে গিয়ে সাইড লাইনের তারের কাভার নষ্ট হয়ে যায়। তখন পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুৎ আসে। এ সময় আল-আমিন ও সিয়াম তাদের উঠানে তার নিয়ে খেলা করা অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat