×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৩
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার সকালে জাভা দ্বীপের উপকূলীয় শহর সুরাবায়ায় এসব হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা জানান, কয়েক মিনিটের মধ্যে হামলাগুলো চালানো হয়। এসব হামলায় আহত দুই পুলিশসহ ৪০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। ফ্রান্স বারুং মাঙ্গেরা বলেন, সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে হামলায় চারজন এবং অন্য দুটি চার্চে হামলায় দুইজন করে নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনতারা জানিয়েছে, সান্তা মারিয়া গির্জায় সকাল সাড়ে সাতটায় প্রথম হামলার ঘটনা ঘটে। এছাড়া সকাল ৭টা ৩৫ মিনিটে দ্বিতীয়টি এবং সকাল আটটায় শেষ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পরের দুটি গির্জার নাম জানা যায়নি। এসব হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। হামলার পর সুরাবায়া শহরের সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া একটি বড় ফুড ফেস্টিভ্যাল বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat