×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৮
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যাত্রীবাহী বাসে মিলল ৪০ হাজার ইয়াবা
নিজস্ব প্রতিনিধি:- কুমিল্লায় যাত্রীবাহী বাসে থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।
আকটকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকার নাছির উদ্দিন, ভোলার ফুলপাইজা এলাকার আলাউদ্দিন মিয়া ও ফিরোজপুরের মটবাড়িয়া এলাকার বাবু। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে মহাসড়কের কালাকচুয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। বাসচালকের সিটের নিচ থেকে দুটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ দুটি থেকে ৪০ হাজার ইয়াবা ও একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাসচালক ও তার দুই সহকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় একটি মাদক পাচার মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি টাকা বলে জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat