×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৭
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
নিজস্ব প্রতিনিধি:- এবারও রোজার মাসে সরকারি অফিস আদালতে কাজের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে। এছাড়া বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়। স্বাভাবিকভাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলে। তবে রোজার মাসে ইফতারের কথা বিবেচনা করে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রোজায় এ সময়সূচি সুবিধা অনুযায়ী নিজেরা ঠিক করে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মে রোজা শুরু হতে পারে। আর ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ ১৫ থেকে ১৭ জুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat