×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না : কাদের
নিজস্ব প্রতিনিধি:- বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না। নির্বাচনী ইশতেহারে তারা মুক্তিযুদ্ধকে লোক দেখানো প্রতিশ্রুতি হিসেবে গোচরীভূত করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের বলেন, তারা কেবল এই দিবসটি না, বাঙালির রাষ্ট্র পাওয়ার গুরুত্বপূর্ণ দিবস ৭ মার্চও তারা পালন করে না। আওয়ামী লীগ নেতা বলেন, বাংলাদেশে যারা ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ৭ মার্চ পালন করে না তাদের রাজনীতি হচ্ছে ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে অস্বীকার করা। আর ইতিহাসের মীমাংসিত বিষয়কে নিয়ে যারা বিতর্ক ও অস্বীকার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সেতুমন্ত্রী বলেন, আমরা বারবার লক্ষ্য করছি, যারা নির্বাচন এলে মুক্তিযুদ্ধকে লোক দেখানো হিসেবে ব্যবহার করে, তাদের মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটমেন্ট আছে- এটা এখানেই আমাদের একটা সংশয় ও প্রশ্ন থেকে যায়। উল্লেখ্য, আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat