×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা হচ্ছেন ইলিয়েনা?
বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, প্রেমিককে বিয়েও করেছেন বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ইলিয়েনা। ক্যাপশনে লেখেন, ‘বছরের সবচেয়ে প্রিয় সময়।’ শুধু তাই নয়, ফটো ক্রেডিটে তিনি লিখেন, ‘স্বামী অ্যান্ড্রু নীবোন।’ এরপরই শুরু হয় নতুন আলোচনা। ধারণা করা হয়, বিয়ের কথা সবাইকে জানানোর জন্যই এই কৌশল অবলম্বন করেছেন ইলিয়েনা। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ইলিয়েনা বলেন, ‘আমি বুঝতে পারছি না কি উত্তর দেব। পেশাগত দিক থেকে আমি ভালো করছি, ব্যক্তিগত জীবনও ভালো আছি। আমি মনে করছি না আর কোনো বক্তব্যের প্রয়োজন আছে। আমার ব্যক্তিগত বিষয়গুলো যতটা সম্ভব গোপন রেখেছি। এ বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে সবার এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে।’ যদিও সরাসরি বিয়ের বিষয়ে কোনো বক্তব্য দেননি ইলিয়েনা কিন্তু তার এমন বক্তব্য তাদের বিয়ের খবরের গুঞ্জনে নতুন করে হাওয়া লাগে। এবার শোনা যাচ্ছে, ইলিয়েনা ও  অ্যান্ড্রু নীবোনের সংসার আলো করে নতুন অতিথি আসছে। যদিও এ বিষয়ে তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat