×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছরে গোল নেই মেসির
স্পোর্ট ডেস্ক:- বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ৪-১ গোলে হারার পর কেউ আশা করেনি রোমা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল খেলবে। তবে সেই অবিশ্বাস্য কাজটি সাধন করেছে ইতালির দলটি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ৩-০ গোলের জয় তুলে নেয় দলটি। আর দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা, একটি অ্যাওয়ে গোলের কারণে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। এদিকে এ ম্যাচেও গোলের দেখা পাননি বার্সা তারকা মেসি। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রায় পাঁচ বছর কোন গোল শূন্য থাকলেন পাঁচবারের এই বর্ষসেরা তারকা।
অবিশ্বাস্য হলেও সত্য যে, শেষ পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচে গোল করতে পারেননি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গিয়েছিল বার্সেলোনা। ২ এপ্রিলের ওই ম্যাচে ৩৮ মিনিটে গোল পেয়েছিলেন মেসি। এরপর শেষ আটে ১০ ম্যাচ খেলে ফেলেছেন মেসি, কিন্তু আর গোলের দেখা পাননি। নিজেদের মাঠে রোমার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচেও গোল শূন্য ছিলেন মেসি। ফিরতি পর্বেও থাকলেন গোল শূন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat