×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০২-০১
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে:শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:–শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। প্রশ্ন ফাঁস হলে কাউকে রেহাই দেওয়া হবে না।’ বৃহস্পতিবার সকালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ আট হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat