×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০১-৩০
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের উপস্থিতি,বাংলাদেশের ওপর আর্থ-সামাজিক, পরিবেশগত চাপ সৃষ্টি করেছে
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় গ্রহণে বাধ্য হওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের ওপর ব্যাপক আর্থ-সামাজিক, পরিবেশগত এবং জনসংখ্যার ওপর চাপ সৃষ্টি করেছে। সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত শার্লট শ্যালেটার প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সাথে আলোচনা করেছে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় প্রদানে সরকার একটি দ্বীপকে উন্নয়ন করছে।শার্লট রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সমর্থনের বিষয়ে পুনরায় আশ্বাস প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের শক্তিশালী রাজনৈতিক এবং মানবিক ভূমিকার প্রশংসা করেন। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর সৃষ্ট সংকটে গত বছরের ২৫ আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণে বাধ্য হয়।মিয়ানমারে যে নৃশংসতা চলছে, সেটিকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের একটা ধ্রুপদী উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat