×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০১-২৯
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ রাজনৈতিক ষড়যন্ত্র করেছে : ফখরুল
নিজস্ব প্রতিনিধি:-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে তাড়াহুড়া করে মিথ্যা মামলার রায়ের দিন ঘোষণা করেছে। আজ রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া সংগ্রাম করতে জানেন। অতীতেও তিনি সংগ্রাম করে জয়ী হয়েছেন, এবারও তিনি পরাজিত হবেন না।সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ যে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে, তা কখনোই জনগণ সফল হতে দেবে না।মির্জা ফখরুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মিথ্যা মামলা তারা করেছে। মিথ্যা মামলাটির তারা বিচারকাজটাও ঠিকমতো করেনি। খালেদা জিয়াকে আটকে রেখেছিল এক-এগারোর সরকার—এক বছর। আটকে রাখতে পেরেছি কি? পারেনি। আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার। ধ্বংস করতে পারছে কি?বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে টিকে থাকবে, টিকে আছে, সামনের দিকে আরো শক্তিশালী হবে এবং তাদের পরাজিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat