×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারা দেশে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি,অচলাবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর
নিজস্ব  প্রতিনিধি:-সারা দেশে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতিতে প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। জাতীয়করণ হতে যাওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।যার ফলে ঢাবি অধিভুক্ত সাত কলেজ ও তিন শতাধিক সরকারি কলেজে গতকাল রবিবার ও আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।জানা গেছে, শিক্ষকেরা কলেজে গেলেও কোনো ধরনের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ঢাকা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সিলেটের এমসি কলেজ, বরিশালের বিএম কলেজ, চট্টগ্রামের চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন কলেজেও লেজে অচলাবস্থা চলছে। শিক্ষকেরা কর্মবিরতির সমর্থনে কলেজের ফটকে ব্যানার টানিয়েছেন। কোনো কোনো শিক্ষার্থী কর্মবিরতির কথা না জানায় কলেজে এসে ফিরে যাচ্ছেন।সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদ মাধ্যমকে বলেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে আগামী ৬ থেকে ৮ জানুয়ারি আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। বিজয়ের মাস ডিসেম্বরে তাঁরা কোনো কর্মবিরতি রাখেননি। এ সময় দাবির সমর্থনে জনসংযোগ করা হবে। তবে এ সময়ের মধ্যেও যদি প্রধানমন্ত্রীর অনুশাসন এবং শিক্ষানীতি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তারা।বিসিএস শিক্ষকেরা বলছেন, তাদের দাবি মানা না হলে আগামী বছরের জানুয়ারি মাসে তাঁরা আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩০০ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।এই ৩০০ কলেজের প্রায় ১২ হাজার শিক্ষকও ক্যাডার শ্রেণীতে অন্তর্ভুক্ত হবেন—এমন ধারণা থেকে বিসিএস শিক্ষকেরা এ আন্দোলনে নেমেছেন। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারিকরণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে বিসিএস শিক্ষকের সংখ্যা ১৫ হাজারের বেশি। শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat