×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১১-২১
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর সিটি করপোরেশনের মেয়র পদত্যাগ করেছেন
নিজস্ব প্রতিনিধি:-রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। আসন্ন রসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন তিনি।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান মেয়র ঝন্টু।তার পদত্যাগের ফলে নতুন মেয়র নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রসিকে নেতৃত্ব দেবেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক।মঙ্গলবার দুপুরে সরফুদ্দিন আহমেদ ঝন্টু তার পদত্যাগের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।তিনি বলেন, পদত্যাগপত্র বিমানযোগে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। বিকালের মধ্যে পদত্যাগ গৃহীত হওয়ার কাগজ রংপুরে এসে পৌঁছানোর আশা করছি।কাল বুধবার নির্বাচন কমিশন অফিসে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান ঝন্টু।সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, মেয়র সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। নতুন মেয়র না বসা পর্যন্ত স্থানীয় মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশন চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat