×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-১১-১৩
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে বেগম জিয়া,জাতিকে বিভ্রান্ত করেছেন :হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি– :-  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে বেগম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন তা সত্যের অপলাপ এবং মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন তিনি। কুষ্টিয়া সরকারী কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্ধোধন করা হয় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে। সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি, সেনা মোতায়েন এবং ইভিএম পদ্ধতি বাতিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, এ দেশের জনগণ জানে ২০০১ সালে তারা ক্ষমতায় আসর পর কিভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, আওয়ামীমনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল। তিনিই প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন আর এখন আওয়ামী লীগকে বলছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে।তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, এই সরকারের অধীনেই এবং সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন, সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না। নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিধান অতীতে কখনও ছিল না। তাদেরকে নিয়োগ করা না করা এটা কমিশনের বিষয়।উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর হানিফ কলেজের ২০১৭ সালের শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat