×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১১-১১
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই নির্বাচনে অংশ নিবে
নিজস্ব প্রতিনিধি:- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই নির্বাচনে অংশ নিবে। মুখে যতই সহায়ক সরকার দাবী করুক আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’শনিবার মনপুরা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন। সম্মেলন শুরু হওয়ার আগেই ১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন ও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন খাদ্যমন্ত্রী ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি।ওই সম্মেলনে মনপুরা উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো. আবুল হোসেন আবু মেম্বার সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুভ উদ্বোধন করেন ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, সহ-সভাপতি শারিয়ার চৌধুরী দীপক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat